ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনঃ রাজশাহী-৬

অষ্টম শ্রেণী পাশ সুরুজ লড়ছেন হেবিওয়েট প্রার্থীর সাথে

আব্দুল হামিদ মিঞাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (প্রতীক-হাতপাখা) আব্দুস সালাম সুরুজ(৪১ বছর৭ মাস)। অষ্টম শ্রেণী পাশ আব্দুস সালাম সুরুজ দলটির রাজশাহী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ সভাপতি। ২০১৮ সালেও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এমপি প্রার্থী হয়েছিলেন তিনি। এবারও প্রার্থী হয়ে লড়ছেন হেবিওয়েট প্রার্থীর সাথে।

হলফানামায় দেওয়া তথ্য মতে, আব্দুস সালাম সুরুজ অষ্টম শ্রেণী পাশ। ব্যবসা থেকে তাঁর বাৎসরিক আয় ৪ লাখ টাকা। নগদ অর্থের পরিমান দেখানো হয়েছে ১১ লাখ ১০ হাজার, স্বর্ণ ১০ভরি,কৃষি জমির পরিমান ৩দশমিক ৩৩ শাতংশ। ১লাখ টাকা ইলেকট্রনিক্স সামগ্রী ও ১ লাখ ২০ হাজার টাকার আসবাব পত্র রয়েছে তার।

পেশায় মৎস্যজীবী আব্দুস সালাম সুরুজ বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেদান আলীর ছেলে।
জানতে চাইলে আব্দুস সালাম সুরুজ বলেন,মাছ চাষের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৮ সালেও এই দল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ভোট পেয়েছিলেন ২৫ হাজারের বেশি। তবে প্রচারনায় দুর্বল হলেও এবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

তিনি বলেন, নির্বাচন নিরপক্ষে,সুষ্ঠ হলে ভোটাররা আমাকে মূল্যায়ন করে বিজয়ী করবে বলে বিশ্বাস করি। দলীয় হিসেবে যথেষ্ঠ পরিচিতি ও গ্রহণ যোগ্যাতা রয়েছে। আচরণবিধি মেনে কাজ করছি। নির্বাচিত হলে ইসলামী মূল্যেবোধ থেকে দলের নির্দেশনা মতে কাজ করব।

আব্দুস সালাম সুরুজ এর মতো এবারের নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশ নিয়েছেন ইকবাল হোসেন (৬০বছর ১ মাস) (প্রতীক লাঙ্গল)। বিএ পাশ ইকবাল হোসেনের হলফনামায় দেওয়া তথ্য মতে, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩ লাখ ৮১ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ৩লাখ ২০ হাজার শেয়ার,সঞ্চয়,ব্যাংক থেকে ৬১ হাজার। ১৬ভরি স্বর্ণ,নগদ ৫০ হাজার টাকা সহ ১লাখ ৮০ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী,৫০ হাজার টাকার আসবাবপত্র ও দশমিক ৩৬৫০ একর জমিতে ৫ কক্ষ বিশিষ্ট পাঁকা বাড়ি ও এবং দশমিক ১২৩৩ একর জমি রয়েছে তার।

ইকবাল হোসেন জাতীয় পার্টির রাজশাহী জেলা কমিটির সাবেক সদস্য সচিব। ২০১৮ সালেও জাতীয় পাটি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। ভোট পেয়েছিলেন ৪১৬২। জানতে চাইলে তিনি বলেন, দলের কর্মীরা তার পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত আছে।

আব্দুস সালাম সুরুজ ও ইকবাল হোসেন ছাড়াও রাজশাহী-৬ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাদ (৬৮ বছর ১১ মাস) (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারি সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক (৫১ বছর ৬মাস)(দাড়ি পাল্লা)।

ভোটাররা বলছেন,আসনটিতে ৪জন প্রার্থী হলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক দুই জনপ্রতিনিধি-বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫২,৮৭৫। এর মধ্যে পুরুষ ১,৭৪,৯০৯ মহিলা ১,৭৭,৯৬৪, তৃতীয় লিঙ্গের-২।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পথসভা

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনঃ রাজশাহী-৬

অষ্টম শ্রেণী পাশ সুরুজ লড়ছেন হেবিওয়েট প্রার্থীর সাথে

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :