ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়ঃ -জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

হাসান মামুনঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মানুষের সম্পদে ভাগ বসিয়ে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ। তিনি বলেন, এই জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা আর কাউকে দেব না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ-এটাই আমাদের স্লোগান। আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ইনশাআল্লাহ আমরা একটি ইনসাফভিত্তিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। তিনি বলেন, এখানে দুটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে-একটি গণভোট। ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামি। প্রথম ভোট ইনশাআল্লাহ ১২ তারিখ হবে হ্যাঁ’ সবাইকে নিয়ে হ্যাঁ’ বিজয়ী হবে।

তিনি আরও বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ১৩ তারিখ এই দেশ যেন একটি নতুন দেশ পায়। ১৩ তারিখের ভোরের সূর্য যেন মুক্তির পয়গাম বয়ে আনে। এ দেশে আর কোনো গোলামি ও আধিপত্য চলবে না। আগামীতে হবে জনগণের সরকার, ইনশাআল্লাহ। উপস্থিত জনতাকে সাক্ষী রেখে তিনি বলেন, যেদিন সেই বিজয় অর্জিত হবে, ইনশাআল্লাহ সেদিন আমরা সবাই মুক্তির স্বাদ পাব। জনসভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ।

সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী ও বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথরঘাটা) আসনের প্রার্থী ডা. সুলতান আহম্মেদ। এছাড়াও জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পথসভা

error: Content is protected !!

আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়ঃ -জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :