মো. নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুর উপজেলার সীমান্তবর্তী বাকপুরা ও মাইঝাইল গ্রামে দুইজন ইমামকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম মাইঝাইল জামে মসজিদের ইসলামিক মিশনের দায়িত্বরত ইমাম মুফতি হাবিবুল্লাহ বাহার (৫৫) এবং বাকপুরা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি সারওয়ার বিন কাশেম। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে নিজ ধর্ম খ্রিস্টান ধর্ম গোপন রেখে ওই দুই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং গোপনে খ্রিস্টান ধর্মের দাওয়াতি কাজে নিয়োজিত ছিলেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআইপি সদস্য নায়েক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর অভিযোগ গ্রহণ করেন। পরে গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, আটককৃতরা একটি মিশনের অধীনে মুসলিমদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার কাজে নিয়োজিত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী মাইঝাইল গ্রামের মো. শফিকুল ইসলাম বলেন, “কিছুদিন আগে মাইঝাইল জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ বাহার আমাকে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে আহ্বান জানান। তখন আমি বিষয়টি বুঝতে পারি। পরে কৌশলে ইমামদের সঙ্গে মিশে যাই। আজ বুধবার আমাকে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার কথা ছিল।” তিনি বিষয়টি এলাকাবাসীকে জানালে স্থানীয়রা অভিযুক্ত দুই ইমামকে আটক করে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 




















