ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে দৌলতপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিনব্যাপী প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচি চলাকালে বক্তারা দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসের সহকারী রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসের জাহাঙ্গীর আলম ও উসমান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। কর্মসূচীর শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুর সীমান্তবর্তী এলাকায় দুই খ্রিস্টান ইমাম আটক

error: Content is protected !!

দৌলতপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :