ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে অটোভ্যান–ভুটভুটির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যান ও গরুবাহী ইঞ্জিনচালিত ভুটভুটির (নসিমনগাড়ি) মুখোমুখি সংঘর্ষে মো. রাব্বি হোসেন (২২) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। তিনি উপজেলার বড় ময়না গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের তোফাকাটা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোভ্যান বড় ময়নার দিকে যাচ্ছিল। পথে তোফাকাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভুটভুটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী রাব্বি হোসেন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সুরুজ্জামান শামীম। এদিকে দুর্ঘটনার পর গরুবাহী ভুটভুটির চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুর সীমান্তবর্তী এলাকায় দুই খ্রিস্টান ইমাম আটক

error: Content is protected !!

লালপুরে অটোভ্যান–ভুটভুটির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট টাইম : ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :