ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আবদুস সালাম তালুকদার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য কর্তৃক মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. মু. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী পরিচালক মুহাম্মদ ইহায়ইয়া খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. মু. মিজানুর রহমান ইশতেহার ঘোষণা করেন।

সমৃদ্ধ ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনকে কর্মমুখী জনপদে রূপান্তরের লক্ষ্যে ঘোষিত ইশতেহারে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর মান উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন, ক্রীড়ার মান উন্নয়ন ও সুস্থ বিনোদন ব্যবস্থাসহ মোট ১১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। এছাড়াও জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শনের বিষয়টি ইশতেহারে গুরুত্ব পাবে বলে জানান জামায়াত প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মারুফুল ইসলাম, সাবেক চৌডালা চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহ-আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর মেয়র পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম বকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল মোহাইমিন ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন সোহাগ, তিন থানার আমীরগণসহ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুর সীমান্তবর্তী এলাকায় দুই খ্রিস্টান ইমাম আটক

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :