ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন ও পরিষদের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা বধ্যভূমি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

মহান বিজয় দিবসের কর্মসূচিতে আরও ছিল, সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধের শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন করা হয় এবং নলছিটি ছাত্রদলের আয়োজনে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প।

এছাড়াও নলছিটি চায়না মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রর্দশনী করা হয়।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি শারীরিক কসরত প্রদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংর্বধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে নলছিটি চায়না মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৃথক পৃথক এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জুবায়ের হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ,নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম।

এছাড়াও সরকারি, আধা-সরকারী দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আপডেট টাইম : ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :