ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

২৮ প্রকল্প উদ্বোধন করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর আগামী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) প্রথমবারের মত দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এসব উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনের ফলে এলাকার মানুষের নাগরিক ও আর্থ সামাজিক উন্নয়ন হওয়ায় খুশি গোপালগঞ্জবাসী।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাকি ৯টি প্রকল্প শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ ও টুঙ্গিপাড়া পৌরসভা বাস্তবায়ন করেছে।

উন্নয়ন প্রকল্পগুলো হলো- টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‍্যাম্প, টুঙ্গিপাড়া লঞ্চঘাটে বাঘিয়ার নদীর পাড়ে বোট ল্যান্ডিং র‍্যাম্প, পাটগাতি ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতি শ্মশান উন্নয়ন, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কুশলী জাট জিসি-ধারাবাশাইল ভায়া মিত্রডাঙ্গা-সোনাখারী সড়কে ১৩০৪০ মিটার চেইনেজে তারাইল খালের ওপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, তারাইল জসি-টুঙ্গিপাড়া হেড কোয়ার্টার ভায়া নারায়ণখালী সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন চেইন: ০০-৪৩৪০ মিটার, কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউপিসি-জহরেরকান্দি বাজার সড়কে ৫ মিটার চেইনেজে ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, হরিণাহাটি বাজার-রাজাপুর উচ্চ বিদ্যালয় সড়কে ১০ মিটার চেইনেজে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ১০১০০ মিটার চেইনেজে ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ৮৫৫০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, কলাবাড়ী বাসস্ট্যান্ড-রাধাকান্ত উচ্চ বিদ্যালয়-কালিগঞ্জ বাজার সড়কে ৫০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, মাঝবাড়ী আরএইডি-রাধাগঞ্জ বাজার সড়কে ২১০০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, কোটালীপাড়া পারকোনা শ্রী শ্রী গনেশ পাগল মন্দির, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, ত্রিপল্লী শেখ আবু নাসের উচ্চ বিদ্যালয় টুঙ্গিপাড়ার একাডেমিক ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ, রাধাকান্ত উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ ভবন, ৬ তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, মেরামত এবং নবরূপায়ন, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান গ্রন্থগার ও গবেষণা কেন্দ্র, পূর্ব উত্তর কোটালীপাড়া দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদরাসার ৪তলা একাডেমিক ভবন, স্বাধীনতা সদর ডাক বাংলো, পাটগাতী জিসি থেকে বাঁশবাড়িয়া জিসি সড়কের ৫০১৪ মিটার চেইনেজে ২২৫ মিটার পিসি গার্ডার ব্রিজ, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্স, টুপুরিয়া আরঅ্যান্ডএইচ-ধোরার জিপিএস সড়কে ০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, মাঝবাড়ী আরঅ্যান্ডএইচ-রাধাগঞ্জ বাজার সড়কে ৬৭০০ চেইনেজে ৯০ মিটার পিএসসি গার্ডার ব্রিজ।

গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ইতোমধ্যে এসব প্রকল্প উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে জেলার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

২৮ প্রকল্প উদ্বোধন করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্কঃ :