ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

স্যাংশন দেওয়া দেশ থেকে কিচ্ছু কিনব নাঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে এখন স্যাংশন দেওয়ার একটা প্রবণতা হয়ে গেছে। যেসব দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে বাংলাদেশ কিছুই কিনবে না। এটার জন্য আমি (প্রধানমন্ত্রী) সিদ্ধান্ত নিতে বলেছি। আমাদের দেশে যাদের দিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করা হয় তাদের ওপরে স্যাংশন দেওয়া হয়। আমি বলছি যেসব দেশ বাংলাদেশকে স্যাংশন দেবে তাদের থেকে আমরা কোনো কিছু কিনব না।আজ শনিবার আইইবি প্রাঙ্গণে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ৬০তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা কী করবে? বাবা-মা, ভাই-বোন সব মেরে ফেলে দিয়েছে। আমার তো হারাবার কিছু নেই, কিন্তু আমি আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।প্রকৌশলীরা দেশের উন্নয়নের মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণের উন্নয়নে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের দায়িত্বে থাকায় বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই আন্তরিক থাকবেন ‘যাতে আমরা উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব, আগামীতে এ উন্নয়নের ধারাটা যেন চলমান রাখতে পারি সেই বিষয়ে সবাই আন্তরিক থাকবেন। সেইভাবে আপনারা কাজ করবেন। ’‘আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলা’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, তারা ‘ডেল্টা প্লান-২১০০’ বাস্তবায়ন করবে যাতে দেশের কেউ আর ভোগান্তির শিকার না হয় এবং এতে প্রজন্ম থেকে প্রজন্ম একটি সম্মানজনক ও উন্নত জীবন পাবে।
তিনি বলেন, সরকার কখনোই কোনো অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করে না। মেগা প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু প্রকল্পগুলো শেষ হলেই এর সুফল সাধারণ মানুষ ভোগ করছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

স্যাংশন দেওয়া দেশ থেকে কিচ্ছু কিনব নাঃ প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :