ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

স্মার্ট কর্মসংস্থানের কোনো বিকল্প নেইঃ – জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা-যোগ্যতা অর্জন করতে পারলে এ দেশের কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ দ্রুত সেবা পাবেন।

মঙ্গলবার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বে ডিজিটালাইজেশন হয়েছে শহর থেকে গ্রামের দিকে। আর বাংলাদেশে শেখ হাসিনা ডিজিটালাইজেশন করেছেন গ্রাম থেকে শহরের দিকে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সংসদ-সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবির।

আরও বক্তব্য দেন ফ্রি ল্যান্সার মো. সাদির হোসেন রাহিম, ব্র্যাকের প্রতিনিধি মো. ওবায়দুর রহমান, রবিন চন্দ্র মজুমদার, বিবি ফাতেমা মীম ও মো. তানজিল প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

স্মার্ট কর্মসংস্থানের কোনো বিকল্প নেইঃ – জুনাইদ আহমেদ পলক

আপডেট টাইম : ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :