আপডেট টাইম :
০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
২৭১
বার পঠিত
সালথায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় ৫ কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (০৮ মার্চ) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কাগদী এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সাহাবুদ্দিন একই জেলার বোয়ালমারী উপজেলার নদের চাঁদঘাট এলাকার মোকসেদ শেখের ছেলে। আরও পড়ুনঃ বাংলাদেশ দূতাবাস লিসবনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুরের সালথায় ৫ কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (০৮ মার্চ) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কাগদী এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
সাহাবুদ্দিন একই জেলার বোয়ালমারী উপজেলার নদের চাঁদঘাট এলাকার মোকসেদ শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।