ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্যামনগরে পরিবারের আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী মৌজার মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক ১ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ৯:০০ টায় (২৭ অক্টোবর ২০২৬) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী মৌজাতে প্রজেক্টের মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে পরিবারের আয় বৃদ্ধি করতে ১৮ জন নারী-পুরুষকে নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভেটেরিনারি সার্জন) ডা. সুব্রত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছা. হোসনেয়ারা খাতুন, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমুখ।

বিশেষ অতিথি বলেন, ফেইথ ইন এ্যাকশন পরিবারের বাড়তি আয় করার জন্য হাঁস-মুরগি পালনের ওপর প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে বাড়িতে হাঁস-মুরগি পালন করে পরিবারে বাড়তি আয় করা সম্ভব।

প্রধান অতিথি বলেন, “হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রহণ করে বাড়তি আয়ের পাশাপাশি পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। হাঁস-মুরগি টিকা না দিলে রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়। সেজন্য প্রতিষেধক হিসেবে রোগের টিকা দিলে রোগ কম হয় এবং লাভবান হওয়া যায়। এসব টিকা বাড়িতে নিজেরা চেষ্টা করে দেওয়া যায়।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

error: Content is protected !!

শ্যামনগরে পরিবারের আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :