ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশের ১ যুগ পূর্তি উদ্যাপন
ফরিদপুর প্রতিনিধিদৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর (১ যুগ) পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান ও ফরিদপুর প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।আলোচনা সভায় বক্তারা দৈনিক আজকের সারাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। তাঁরা সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
ফরিদপুর প্রতিনিধি
দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর (১ যুগ) পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান ও ফরিদপুর প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
আলোচনা সভায় বক্তারা দৈনিক আজকের সারাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। তাঁরা সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।