ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে পুলিশ ও এসআরবির অভিযানে গ্রেপ্তার ১০

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং, অনলাইন জুয়া ও মাদকবিরোধী পৃথক অভিযানে নাটোরের লালপুরে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসব অভিযানে ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২৫টি সিম কার্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালায় লালপুর থানা-পুলিশ। এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের মৃত শফি সরদারের ছেলে রাকিবুল ইসলাম রকি (২৪), রামকৃষ্ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ফাহিম হোসেন (২৩) এবং বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজন (৩০)। তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

এর আগে সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সাদিপুর মধ্যপাড়া গ্রামে অনলাইন জুয়াবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন সাদিপুর মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলী মালিথার ছেলে ইমরান নাজির জুয়েল (৩৩), আসলাম মন্ডলের ছেলে সোহাগ মিয়া (৩০) এবং পালিদেহা খাঁপাড়া গ্রামের মৃত লরা খানের ছেলে সোহেল মাহমুদ (৩৮)। এ সময় অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালায় এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে দুই ভাই শিমুল আলী (২৬) ও সজীব আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই গ্রামের আরাম আলীর ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, তারা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারেন। পরে তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে লালপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এ ছাড়া গত রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থান মোড়ে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় লালন আলী (২৮) নামের এক ব্যক্তির কাছ থেকে ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি মোমিনপুর গ্রামের কাবদার আলী খাঁর ছেলে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পালিদেহা গ্রামে অভিযান চালিয়ে আসাদুল প্রামাণিক (৬০) নামের আরেক ব্যক্তির কাছ থেকেও গাঁজা উদ্ধার করা হয়। আসাদুল ওই গ্রামের মৃত জুব্বার প্রামাণিকের ছেলে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

error: Content is protected !!

নাটোরের লালপুরে পুলিশ ও এসআরবির অভিযানে গ্রেপ্তার ১০

আপডেট টাইম : ৪৪ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :