ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর পাংশা উপজেলায় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী (২৭ অক্টোবর-২৫ নভেম্বর) বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনসহ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের জ্ঞান, দক্ষতা ও আচরণের সমন্বয়ে কাজ করতে হয়। আগে গ্রামে পাহারা দেওয়াসহ কিছু কাজ করতে হতো। বর্তমানে ইন্টারনেটের যুগ তাই থিওরিটিক্যাল ও প্রাকটিক্যাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজন।

তিনি বলেন, প্রশিক্ষণ থেকে কোন প্রশ্ন নিয়ে যাবেন না, উত্তর নিয়ে যাবেন। প্রশিক্ষণে মনোযোগ দিবেন। মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলে তা জেনে নিবেন। প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান তিনি পেশাগত জীবনে কাজে লাগানোর আহবান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ডার মো. জুয়েল রানা, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান ও পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। উপস্থাপনা করেন পাংশা উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ।

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন পাংশা উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন থেকে ৪ জন করে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের রজনীগন্ধা ফুলের স্টিকার প্রদান করে কর্মসূচিতে বরণ করা হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম ও পাংশা উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

error: Content is protected !!

পাংশায় গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :