ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে পিকেএসএফ ও অ্যাসেট প্রকল্প পরিচালকের সঙ্গে বিপিএসএসডিএফের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং এএসএসইটি (ASSET) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিপিএসএসডিএফ)। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলামের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কর্মমুখী প্রশিক্ষণের সম্প্রসারণ এবং প্রশিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দক্ষতা উন্নয়ন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সরকারি ও বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে বিপিএসএসডিএফের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এস. আই. মজুমদার ও মোছা. মমতাজ বেগম, সেক্রেটারি মো. মারুফ হোসেন, ট্রেজারার মো. আলিউজ্জামান মিনাপ্রমুখ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার হলে দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

দেশের দক্ষতা উন্নয়ন খাতকে আরও শক্তিশালী করা, মানবসম্পদের বিকাশ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিপিএসএসডিএফ)।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

error: Content is protected !!

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে পিকেএসএফ ও অ্যাসেট প্রকল্প পরিচালকের সঙ্গে বিপিএসএসডিএফের মতবিনিময়

আপডেট টাইম : ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :