ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের চেয়ে দুর্নীতিকে সমাজের বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করার মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তান কর্তৃক মা-বাবাকে হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন একটি ঘটনা ঘটেছে। তিনি জানান, গত সংসদ অধিবেশনে এ বিষয়ে একটি কঠোর আইন পাস করা হয়েছে। নতুন আইনে অপরাধীরা যেন সহজে জামিন না পায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার বিধান রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বর্তমানে অনেকটা অসহায় অবস্থায় রয়েছে এবং ইতোমধ্যে দু’বার তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। তবে শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ও মানসিকতারও পরিবর্তন করতে হবে। পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের মানসিকভাবে পরিবর্তন এনে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে তিনি বলেন, তারা চোরাই পথে দেশত্যাগ করেনি, বরং সরকারিভাবেই চার্টার্ড বিমানে করে সদিচ্ছায় দেশ ছেড়েছে। এ বিষয়ে ফেসবুকে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

ফসলি জমিতে পুকুর খননের তীব্র বিরোধিতা করে এমপি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। যেসব জমিতে ইতোমধ্যে পুকুর কাটা হয়েছে, আইনের মাধ্যমে সেগুলোর শ্রেণি পরিবর্তনের নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে জানিয়ে তিনি বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপর জোর দেন। এ সময় তিনি উল্লেখ করেন, পুকুর খননকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা সভার পর একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। পরে এমপি মিলন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে এমপি বলেন, ফ্যামিলি কার্ড তৈরি একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে, অনেকেই হয়তো সহযোগিতা করতে চাইবেন না কিংবা অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারেন। তাই ভোটার আইডি কার্ড দেখে সব তথ্য নিখুঁতভাবে লিপিবদ্ধ করার জন্য তিনি তথ্যসংগ্রহকারীদের নির্দেশ দেন। এ সময় তিনি মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের মাঝে সরকারি ট্যাব বিতরণ করেন।

অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, সিনিয়র মৎস্য অফিসার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী রিপন সরকার, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম এবং সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আঞ্জু, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ

error: Content is protected !!

মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

আপডেট টাইম : ৫০ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :