ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপালে চোরাই মালসহ এক আসামি গ্রেফতার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, রামপাল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর দিকনির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রামপাল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রামপাল থানার এসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি হলেন— শেখ শাহীন (৩৫), পিতা: আঃ কুদ্দুস, স্থায়ী গ্রাম: বারুইপাড়া, উপজেলা/থানা: রামপাল, জেলা: বাগেরহাট। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম সংবাদমাধ্যমকে জানান, “রামপাল থানাকে অপরাধমুক্ত রাখতে আমরা সর্বদা তৎপর রয়েছি। চুরি, ছিনতাই কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে চোরাইকৃত একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় রামপাল থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী

error: Content is protected !!

রামপালে চোরাই মালসহ এক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ৪২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :