ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলমডাঙ্গায় চিৎলা ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মরহুম শহিদুল মালিথার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৫টার দিকে চিৎলা ইউনিয়নের আজিবার মালিথার চাতালে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বিপ্লব বলেন, “চিৎলা ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে শহিদুল মালিথার অবদান ছিল অপরিসীম। তিনি আজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে গেছেন। দল ও স্থানীয় জনগণ তাঁর অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ মুনসুর আলী, যুবদল নেতা কালাম বিশ্বাস, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ এবং মেম্বার পদপ্রার্থী শিমুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ শেষে মরহুম শহিদুল মালিথার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করতে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী

error: Content is protected !!

আলমডাঙ্গায় চিৎলা ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট টাইম : ৪২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :