ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ করায় স্বজনদের ওপর হামলা, আহত ৩

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় মরিশাস প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটানোর প্রতিবাদ করায় তার পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসীর আপন ভাই, বোন ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পাঁচজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ছিরু খন্দকারের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মরিশাস প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে আপত্তিকর ও অপমানসূচক কথাবার্তা বলছিলেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রবাসীর চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটু (৪০) বিষয়টি শুনতে পেয়ে তাদের কুৎসা রটাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দাঙ্গার সৃষ্টি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছিরু খন্দকারের নেতৃত্বে কামরুল খন্দকার, হাবিব খন্দকারসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে উজ্জ্বল মিয়া নাটুর ওপর হামলা চালান। এ সময় তার মাথায় সজোরে কোপ মারা হলে তিনি গুরুতর ও রক্তাক্ত জখম হন। তাকে ঠেকাতে প্রবাসী আকাশ মিয়ার ভাই শাওন মিয়া ও বোন জোসনা বেগম এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালিয়ে আহত করেন।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে উজ্জ্বল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে আহত শাওন মিয়া ও জোসনা বেগম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন আনিসুল হক, পলক ও মামুন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ করায় স্বজনদের ওপর হামলা, আহত ৩

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :