ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের মারধরে মাসুদ রানা নিহত

মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই ও ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির জমি নিয়ে মঙ্গলবার সকালে মাসুদ রানার সঙ্গে তাঁর বড় ভাই সিদ্দিকের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। সিদ্দিকের শ্বশুরবাড়ি একই গ্রামে হওয়ায় খবর পেয়ে তাঁর শ্বশুর নূর আলী (৬০) ও চাচা শ্বশুর আখের আলী (৫৫) ঘটনাস্থলে আসেন। পরে তাঁদের সঙ্গে মাসুদ রানার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সিদ্দিকের স্ত্রী কাকলি (৩৫), মাসুদ রানার ছোট ভাইয়ের স্ত্রী সেতু (২৫), নূর আলী ও আখের আলীর বিরুদ্ধে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মাসুদ রানাকে মারধরের অভিযোগ ওঠে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাসুদ রানার স্ত্রী ও স্থানীয় কয়েকজন তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁরাও আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মাসুদ রানাকে নাঘোসা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন। এ সময় দুই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই নারীকে আটক করে হেফাজতে নেয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নাঘোসা গ্রামে এক ভাইয়ের হাতে অপর ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

error: Content is protected !!

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের মারধরে মাসুদ রানা নিহত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :