ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠিত সভাপতি ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন 

সারাদেশে সাংবাদি নির্যাতন ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠিত সভাপতি ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়। রবিবার ১৪ আগস্ট বিকাল ৪ টার সময় ছায়াবিথী সড়কে মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠিত সভাপতি ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডাক্তার মোল্লা বাবুল রশিদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১০ আগস্ট বুধবার বেলা আনুমানিক ৪ টার সময়  মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের পশ্চিমপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে, দায়িত্ব পালনের সময় নাকোল হাইস্কুলের শিক্ষক আশরাফ হোসেন হুট করেই সাংবাদিক ফেরদৌস রেজা ও সাংবাদিক মিরাজ আহমেদের উপর মারমুখি অবস্থায় চড়াও হয়, এমনকি হত্যার হুমকি দেয়।
কথার এক পর্যায়ে আশরাফ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবেও পরিচয় দেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় গত ১২ অাগস্ট  একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ডাক্তার মোল্লা বাবুল রশিদ বলেন, সাংবাদিকরা  হলো জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যে ভাবেই হোক বর্তমানে সারাদেশে সাংবাদিকদের উপর যে চলমান অত্যাচার ও নির্যাতন  চলছে এটি অবশ্যই বন্ধ করতে  হবে, পাশাপাশি তিনি অভিযুক্ত আশরাফকে গ্রেফতারের জোর দাবি জানান এবং আইনের শাস্তি কামনা করেন। মানববন্ধনে সম্প্রতি সময়ে কুষ্টিয়া, লালমনিরহাট, রূপগঞ্জ ও মৌলভীবাজারের সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোকে তুলে ধরা হয়।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠিত কোষাধক্ষ্য সাংবাদিক আইনুল ইসলাম বলেন, আগামী ৩ দিনের মধ্যে আসামি গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধন  পরিচালনা করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাংবাদিক আকরাম হোসেন ইকরাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সাংবাদিক এম ফেরদৌস রেজা, সাংবাদিক মিজানুর রহমান রেন্টু, কৃস্না রায়, আলমগীর হোসেন সহ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মিরাজ আহমেদ, মেহেদী হাসান, সনৎ কুমার বিশ্বাস, ফারুক আহমেদ, বিপ্লব হোসেন সহ প্রমুখ।
সাংবাদিক ফেরদৌস রেজার হত্যার বিষয় সম্পর্কে শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার বলেন, ইতিমধ্যে নাকোল ক্যাম্পের আইসি এসআই শরিফুল ইসলাম কে তদন্ত করে আসামি আশরাফ কে আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠিত সভাপতি ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন 

আপডেট টাইম : ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :