ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাড়ে ৩৭ হাজার শিক্ষকের যোগদান রবিবার

সরকারি প্রাথমিক স্কুলগুলোতে নিয়োগ পাওয়া সাড়ে ৩৭ হাজার সহকারী শিক্ষক আগামীকাল রবিবার যোগদান করবেন। এরই মধ্যে প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো। জেলা শিক্ষা অফিস থেকে প্রার্থীদের অঙ্গীকারনামা ও যোগদানপত্রের ফরমেট দিয়েছে। এগুলো পূরণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে নতুন শিক্ষকদের যোগদান করতে হবে।

ডাকযোগে পাঠানো নিয়োগপত্র না পেয়ে থাকলে চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীদের যোগদানপত্র এবং ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা পূরণ করে রবিবার অফিস চলার সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা নির্ধারিত স্থানে এসে যোগদান করতে হবে। একাধিক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত ৩৭ হাজার ৫৭৪ জন শিক্ষকের পদায়নের আদেশ সোমবার জারি করা হবে। আর নতুন শিক্ষকদের দুই দিনের ওরিয়েন্টেশন হবে ২৩ থেকে ৩০ জানুয়ারির মধ্যে।

জানতে চাইলে কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, রবিবার নতুন শিকদের যোগদান করানো হবে। ইতোমধ্যে তাদের নিয়োগপত্র জারি করা হয়েছে। প্রার্থীদের যোগদানপত্র পূরণ করে ও ৩০০ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা পূরণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে যোগদান করতে হবে। সোমবার তাদের পদায়নের আদেশ জারি করা হবে।

জানা গেছে, যোগদান করতে প্রার্থীদের তিন কপি যোগদানপত্র, তিন কপি নিয়োগপত্র, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের একটি মূল কপি ও দুইটি ফটোকপি সঙ্গে আনতে হবে। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে, অঙ্গীকার নামায় প্রার্থীর পরিবার বা আত্নীয় স্বজন স্বাক্ষী হতে পারবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

সাড়ে ৩৭ হাজার শিক্ষকের যোগদান রবিবার

আপডেট টাইম : ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :