ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাইবার হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

দেশে সাইবার হামলা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ১১ দফা নির্দেশনা জারির পর সব বাণিজ্যিক ব্যাংক উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। 

১৫ আগস্ট দেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের দল ‘হ্যাকটিভিস্ট’। গত ৪ আগস্ট সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাসহ  সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছে বিজিডি ই-গভ সার্ট।

জানতে চাইলে বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান গতকাল বলেন, ‘শুধু ১৫ আগস্টের হুমকি নিয়ে নয়, পরবর্তী তারিখগুলোর জন্যও আমরা সতর্ক আছি। আমাদের নিয়মিত কার্যক্রমের বাইরেও নজরদারি বাড়ানো হয়েছে।’

মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে সাইবার হামলা মোকাবেলায় সমন্বয়সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে ডিভাইস ও সরঞ্জাম কিনতে চিঠি দিয়েছি।’ তিনি বলেন, ১৫ আগস্ট সরকারি ছুটি হলেও সার্ট কার্যালয় খোলা থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

সাইবার হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

আপডেট টাইম : ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :