ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফিরোজ আহমেদ

ফরিদপুর জেলার সদর ইউনিয়নের (সাবেক বোয়ালমারী উপজেলা) বঙ্গেশ্বরদী-ভাটদি গ্রামে অবস্থিত সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ মিলে ফিরোজ আহমেদকে সভাপতি মনোনীত করেন। ফিরোজ আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক মো. খায়ের মিয়ার বড় ভাই।

এর আগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষক ও অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক মো. খায়ের মিয়ার সমর্থিত প্যানেল বিজয়ী হয়। আর মো. খায়ের মিয়ার বড় ভাই হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ হন দাতা সদস্য। ওই নির্বাচনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অভিভাবকদের ভোটে ৪ জন পুরুষ ও একজন মহিলা নির্বাচিত হন। দুটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন বিপ্লব সরকার (১৮২ ভোট), কমল কুমার সোম (১৭৫), বিকাশ কুমার রায় (১৬৭) এবং রবিউল সরদার (১৬০)। আর সংরক্ষিত নারী অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হোসনে আরা পারভীন (১৮৫)। ৪৪২ ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্ত কুমার শীল ও দাউদ হোসেন মিয়া শিক্ষক প্রতিনিধি ও মর্জিনা বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ইউনিয়নের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. ইকবাল হাসান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্যা বলেন, মঙ্গলবার নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়। এরপর বৃহস্পতিবার নির্বাচিতরা হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

error: Content is protected !!

সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফিরোজ আহমেদ

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক : :