ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামায আদায়

ফরিদপুরের সদরপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামায আদায় ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বেলা ১১ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমত লাভের আশায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মুনাজাত করা হয়। বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে বৃষ্টি প্রার্থনার বিশেষ এ নামাজের ইমামতি করেন এবং নামাজ শেষে খুতবা ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম ও সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

নামাজের পূর্বে ইসতিসকার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষ বয়ান পেশ করেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের আলহাজ্ব মাওলানা মো: আমির হোসেন। আরও উপস্থিত ছিলেন সদরপুর এতিমখানা মাদ্রাসার শিক্ষক মুফতি মাহদি হাসান সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

তীব্র রোদ উপেক্ষা করেও ইসতিসকার নামাজে অংশগ্রহণ করে মুনাজাতে মুসল্লিগণ আল্লাহর নিকট প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। মুনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং বিশ্ব মুসলিমের শান্তি ও নিরাপত্তার জন্যও প্রার্থনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

error: Content is protected !!

সদরপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামায আদায়

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :