আপডেট টাইম :
০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
২২৭
বার পঠিত
সদরপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশন চ্যাম্পিয়ন
ফরিদপুরের সদরপুরে গতকাল মঙ্গলবার বিকেলে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর ফাইনাল খেলায় আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশন দল ট্রাইবেকারে ২-১ গোলে চর চাঁদপুর উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ১৬ টি স্কুল অংশগ্রহণ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশন দলের গোলরক্ষক শাহাদাত হোসেন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে চর চাঁদপুর উচ্চ বিদ্যালয় দলের দুর্জয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামশেদ আহমেদ, ক্রীড়া সংস্থার সম্পাদক মিসেস রহিমা খাতুন। আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় সাংবাদিক পিটিয়ে জখম করলো পৌর মেয়রের ভাই খেলাটি পরিচালনা করেন কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ বিলাযেত হোসেন, সহকারি পরিচালক ছিলেন বিপ্লব ও মোঃ সামসুদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে স্কুল পর্যায় থেকে ভাল মানের ক্রীড়াবিদ তৈরি করা। আজকের ফাইনাল খেলায় দর্শকদের উপস্থিতি এবং খেলোয়ারদের সুন্দর খেলা উপহার দেয়াতে আমাদের আয়োজন কিছুটা সার্থক হয়েছে বলে মনে করি। আমরা ভবিষ্যতে এ জাতীয় আয়োজন অব্যাহত রাখব।
ফরিদপুরের সদরপুরে গতকাল মঙ্গলবার বিকেলে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর ফাইনাল খেলায় আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশন দল ট্রাইবেকারে ২-১ গোলে চর চাঁদপুর উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ১৬ টি স্কুল অংশগ্রহণ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশন দলের গোলরক্ষক শাহাদাত হোসেন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে চর চাঁদপুর উচ্চ বিদ্যালয় দলের দুর্জয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামশেদ আহমেদ, ক্রীড়া সংস্থার সম্পাদক মিসেস রহিমা খাতুন।
খেলাটি পরিচালনা করেন কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ বিলাযেত হোসেন, সহকারি পরিচালক ছিলেন বিপ্লব ও মোঃ সামসুদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে স্কুল পর্যায় থেকে ভাল মানের ক্রীড়াবিদ তৈরি করা।
আজকের ফাইনাল খেলায় দর্শকদের উপস্থিতি এবং খেলোয়ারদের সুন্দর খেলা উপহার দেয়াতে আমাদের আয়োজন কিছুটা সার্থক হয়েছে বলে মনে করি। আমরা ভবিষ্যতে এ জাতীয় আয়োজন অব্যাহত রাখব।