ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শেখ হাসিনার আমলে রেকর্ড প্রবৃদ্ধি ও উন্নয়ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের একটি শক্তিশালী রেকর্ড তৈরি করেছে। বিশেষ করে তার অধীনে কর্মক্ষম জনশক্তির বিস্তার বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, শক্তিশালী তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি, স্থিতিশীল রেমিট্যান্স প্রবাহ এবং সামষ্টিক-অর্থনৈতিক অবস্থা গত ২০ বছরে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করছে। এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের বরাত দিয়ে গত মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইতে এসব কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নতুন নতুন ফ্লাইওভার, সেতু এবং বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকার উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। পদ্মা নদীর ওপর গত ২৫ জুন উদ্বোধন হয়েছে ৬.১৫ কিলোমিটার রেল ও সড়ক সেতু। যা বাংলাদেশের স্বাধীনতার পর নির্মিত দেশের সবচেয়ে বৃহত্তম অবকাঠামো। স্বাধীনতার ৫০ বছর পর দক্ষিণ এশিয়ার সর্বকনিষ্ঠ এ দেশ শেখ হাসিনার নেতৃত্বেই এই অঞ্চলে অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে চলে এসেছে। তার অধীনেই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ নিম্নআয় এবং স্বল্পোন্নত দেশের কাতার থেকে নিম্ন-মধ্যম আয়ের উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

একসময় বাংলাদেশ শুধু প্রাকৃতিক দুর্যোগের জন্যই ঘন ঘন আন্তর্জাতিক খবরে আসত। কিন্তু বর্তমানে এই দেশ লাখ লাখ মানুষকে দারিদ্র্যের ভেতর থেকে বের করে এনেছে। শুধু তা-ই নয়, গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গেছে ৬.৬ শতাংশেরও বেশি। মিয়ানমার থেকে পালিয়ে আসা দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকেও বাংলাদেশ দিয়েছে আশ্রয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যানুযায়ী, বাংলাদেশ এখন বিশ্বের ৪৩তম বৃহৎ অর্থনীতির দেশ। একই সঙ্গে বাংলাদেশ এখন বিশ্বের দশটি শীর্ষ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশও। আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস বলেছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৮তম বৃহৎ অর্থনীতির দেশ হতে পারে।

শিল্প সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে আওয়ামী লীগ সরকারের ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন প্রণয়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হয় প্রতিবেদনে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

শেখ হাসিনার আমলে রেকর্ড প্রবৃদ্ধি ও উন্নয়ন

আপডেট টাইম : ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্কঃ :