ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার্তদের আশ্রয় দেওয়ার নির্দেশ

-ফাইল ছবি।

দেশের বন্যাকবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বন্যার্তদের আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর পাশাপাশি বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশি মঙ্গলবার আরও তিনটি নির্দেশনা জারি করেছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা নিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে কয়েকটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

নির্দেশনাগুলো হলো– বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রতিটি জেলা, উপজেলা, থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলতে হবে এবং সার্বিক অবস্থা মাউশি অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) অবহিত করতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের আসবাব ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার্তদের আশ্রয় দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :