ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শোক সংবাদ

লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই

ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম (৫৫) আর নেই। বুধবার, ১৪ মে দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

.

পরিবারসূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

.

তার মৃত্যুতে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। খবর শুনে লোহারটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করেন।

.

বুধবার আসরের নামাজের পর তার নিজ গ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজী ডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়।

.

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

.

তার মৃত্যুতে ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

.

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান বলেন, “শিক্ষক হিসেবে মাওলানা আব্দুল আলিম ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ একজন মানুষ। নিষ্ঠার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। তাঁর শূন্যতা আমরা কখনো পূরণ করতে পারব না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া ছয় বাংলাদেশি

error: Content is protected !!

শোক সংবাদ

লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই

আপডেট টাইম : ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
আসলাম ব্যাপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :