ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

-ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

সোমবার (২৯ মে) সকালে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় তিনি রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৪ এক্সটেনশন ক্যাম্পের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন ওআইসির এই প্রধান। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মী সহ ২৫ জন রোহিঙ্গা প্রতিনিধি। এ সময় রোহিঙ্গারা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ওআইসির মহাসচিবের কাছে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় ওআইসির প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানান পাশাপাশি রোহিঙ্গা সংকট ওআইসির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার বিষয় উল্লেখ তিনি বলেন প্রত্যাবাসনে সবসময় রোহিঙ্গাদের পাশে আছে মুসলিম বিশ্বের সংগঠনটি।

সভা শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, ওআইসি প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম তরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে।

উল্লেখ্য গত শনিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়াও ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ তম সমাবর্তনে বক্তব্য রাখবেন ওআইসির এই ১২ তম মহাসচিব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

error: Content is protected !!

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :