ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় শনিবার (৩০-মে ২০২৬) দুপুর সময়ে উপজেলা চত্তরে মোহনপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হল মিলন।
এমপি মিলন তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা এবং স্বপ্ন বাস্তবায়নের কারিগর। তিনি আজীবন আপসহীন থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং কখনো জাতির সঙ্গে মুনাফেকি বা বেইমানি করেননি।
জিয়াউর রহমানের প্রণীত বৈপ্লবিক ‘১৯ দফা’ কর্মসূচি সে সময় মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি আরোও বলেন, জিয়াউর রহমান ছিলেন একাধারে শ্রমিকের জিয়া, কৃষকের জিয়া এবং সর্বস্তরের গণমানুষের জিয়া। এছাড়া তাঁকে মুসলমানদের নেতা হিসেবেও উল্লেখ করেন এমপি।
এমপি মিলন বলেন, জিয়াউর রহমান কেবল জাতির স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার নিপুণ কারিগর ছিলেন। তাঁর যোগ্য দিকনির্দেশনায় জাতি সে সময় সঠিক পথের সন্ধান পেয়েছিল। তিনি জাতিকে পথ দেখিয়েছেন এবং কখনোই জাতীয় পর্যায়ে মুনাফেক বা বেইমান হিসেবে আবির্ভূত হননি।
সভায় বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক কাজিম উদ্দিন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা যুবদল নেতা মির্জা শওকত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, উপজেলা মহিলা দলের আহবায়ক মৌটুসী সুলতানা রুমা।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যাক্ষ মকবুল হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের সদস্য সচিব ববিতা খাতুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক ইউপি সদস্য) নাসিমা আক্তার বেলী, যুগ্ম আহ্বায়ক চায়না বেগম, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট এর সভাপতি রামকৃষ্ণ কুমার।
এছাড়াও যুবদলের নেতা আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, ইউনিয়ন সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, আব্দুল মালেক মুন্ডল, আনছার আলী মীর, রুস্তম আলী, রেজাউল ইসলাম, নুরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী মুন্ডল, আলামীন, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান, তাজউদ্দীন আহমদ সহ প্রমূখ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















