আপডেট টাইম :
০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
২৩৯
বার পঠিত
মিরপুর স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে উঠান বৈঠক
বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সাগরখালী আশ্রয়ণ প্রকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উঠান বৈঠকটির আয়োজন করে কুষ্টিয়া ক্যানসার সোসাইটি। উঠান বৈঠকে স্তন ক্যানসারের কারণ, লক্ষণ ও আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জসিম উদ্দিন ও মো. ফজলুল হক। উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় মা-বোনদের উদ্দেশে স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন বলেন, স্তন ক্যানসার একটি মারাত্মক রোগ। তবে সঠিক সময়ে সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। উঠান বৈঠক শেষে আলোচ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও উপস্থিত সবার মধ্যে নাশতা বিতরণ করা হয়। আরও পড়ুনঃ ব্যক্তিগত সফরে এসে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আয়োজনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ক্যানসার সোসাইটির সভাপতি মো. ফরিদুল ইসলাম (ফরিদ)। উঠান বৈঠকে সহযোগিতায় ছিল কুষ্টিয়ার কৃষিবিষয়ক সংগঠন কৃষকের বাতিঘর ও কৃষি বিডি।
বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সাগরখালী আশ্রয়ণ প্রকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উঠান বৈঠকটির আয়োজন করে কুষ্টিয়া ক্যানসার সোসাইটি। উঠান বৈঠকে স্তন ক্যানসারের কারণ, লক্ষণ ও আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জসিম উদ্দিন ও মো. ফজলুল হক।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় মা-বোনদের উদ্দেশে স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন বলেন, স্তন ক্যানসার একটি মারাত্মক রোগ। তবে সঠিক সময়ে সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
উঠান বৈঠক শেষে আলোচ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও উপস্থিত সবার মধ্যে নাশতা বিতরণ করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ক্যানসার সোসাইটির সভাপতি মো. ফরিদুল ইসলাম (ফরিদ)। উঠান বৈঠকে সহযোগিতায় ছিল কুষ্টিয়ার কৃষিবিষয়ক সংগঠন কৃষকের বাতিঘর ও কৃষি বিডি।