ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেজাল শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযানঃ জরিমানা, আটক-১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার সংলগ্নে শেলাহাটি গ্রামে অবস্থিত ভেজাল শিশু খাদ্য কারখানায় বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে যৌথবাহিনী অভিযান চালিয়েছেন। এ সময় কারখানার মালিক আশরাফ মল্লিকে (২৭) ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেলাহাটি গ্রামের মো. আশরাফ মল্লিক ”রিজিয়া আইসক্রিম” ফ্যাক্টরির পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য তৈরির কারখানা নির্মাণ করেন। এই নকল শিশু খাদ্য দীর্ঘদিন ধরে বাজারে পাইকারি দরে বিক্রি করে আসছিলেন। যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার ও ধ্বংস করেছেন।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, আশরাফ মল্লিক নকল শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিলেন। খবর পেয়ে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ, অস্পৃশ্যতা ফেরানোর অভিযোগ বিরোধীদের

error: Content is protected !!

ভেজাল শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযানঃ জরিমানা, আটক-১

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :