ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীসহ অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্যও আম পাঠান।নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন। আগের বছরগুলোতেও তিনি আম উপহার পাঠিয়েছিলেন।

এ বছর উপহারের ঝুড়ি সাজানো হয়েছে হিমসাগর ও ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম দিয়ে। রাজশাহী অঞ্চল থেকে ওই আমগুলো সরাসরি সংগ্রহ করা হয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছা হিসেবে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম এবং ২০২১ সালে তাঁদের জন্য দুই হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :