ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরাধীন হেলথ কেয়ার প্রদত্ত রোড এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বিভিন্ন ইইনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী গন। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন এবং স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ মোহাম্মদ ফরিদ হোসেন মিয়ার অক্লান্ত পরিশ্রম ও দাপ্তরিক যোগাযোগেরর ফলে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই এ্যাম্বুলেন্স প্রাপ্তি। আরও পড়ুনঃ মধুখালীতে সংসদ সদস্যের নদীবাধ নির্মাণ কাজ পরিদর্শন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরাধীন হেলথ কেয়ার প্রদত্ত রোড এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বিভিন্ন ইইনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী গন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন এবং স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ মোহাম্মদ ফরিদ হোসেন মিয়ার অক্লান্ত পরিশ্রম ও দাপ্তরিক যোগাযোগেরর ফলে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই এ্যাম্বুলেন্স প্রাপ্তি।