ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ 

ফরিদপুরের বোয়ালমারীতে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ,  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, যুবলীগের যুগ্ম আহবায়ক রকি চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ বছর উপজেলার ১১ টি ইউনিয়নের মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন

error: Content is protected !!

বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ 

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :