ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জসীম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকও সামান্য আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বোয়ালমারী-মুহম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জসীম বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী-মুহম্মদপুর সড়ক দিয়ে বোয়ালমারী সদরে আসার পথে ময়না বাবর বিশ্বাসের দোকানের সামনে এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উপর পড়ে যায়।
এ সময় মাথায় মারাত্মক আঘাত পাওয়া মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হোসেন ও চালককে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জসীমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক ও আহত পথচারী সোলাইমানও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতের লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকা এবং বিনা ময়না তদন্তে লাশের আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছেলে বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

error: Content is protected !!

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :
ফরিদপুরের বোয়ালমারীতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জসীম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকও সামান্য আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বোয়ালমারী-মুহম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জসীম বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী-মুহম্মদপুর সড়ক দিয়ে বোয়ালমারী সদরে আসার পথে ময়না বাবর বিশ্বাসের দোকানের সামনে এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উপর পড়ে যায়।
এ সময় মাথায় মারাত্মক আঘাত পাওয়া মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হোসেন ও চালককে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জসীমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক ও আহত পথচারী সোলাইমানও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতের লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকা এবং বিনা ময়না তদন্তে লাশের আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছেলে বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।
আরও পড়ুনঃ শেখর ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, চরম ভোগান্তিতে সংখ্যা গরিষ্ঠ ইউনিয়নবাসী