ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ছেলের অত্যাচারে বাবার আত্মহত্যা, অত্যাচারেই ১৯ বছর আগে মায়ের আত্মহত্যা!

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে মোসলেম শেখ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজারে অবস্থিত নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের সাত ছেলেমেয়েদের মধ্যে ছয়জনের দাবি গলায় রশি নিয়ে ‘আত্মহত্যা’ হলেও নিহতের বড় মেয়ে সালমা বলছেন ঘটনাটি ‘সন্দেহজনক।’ তিনি বলছেন, ইজিবাইক চালক মেজ ভাই বাবুল শেখের সাথে বাবা থাকতো।

বাবুল শেখ, তার ছেলে ও স্ত্রী বাবার সাথে খারাপ ব্যবহার করতো। ওদের অত্যাচারে বাবা আত্মহত্যা করে থাকতে পারেন। ওরা বাবাকে খেতে দিতো না। ওদের অত্যাচারে ১৯ বছর আগে মাও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, বাবার নামের টাকা ও জমি বাবুল শেখ জোর করে নিতো।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কাজী আবুল বাশার জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম রবিবার রাতে বলেন, আমি এই মুহূর্তে বাইরে আছি। শুনেছি জেনুইন সুইসাইড। তারপরও পোস্ট মর্টেম করা লাগবে কি-না সে ব্যাপারে আমি লাশ দেখে সিদ্ধান্ত নেব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

error: Content is protected !!

বোয়ালমারীতে ছেলের অত্যাচারে বাবার আত্মহত্যা, অত্যাচারেই ১৯ বছর আগে মায়ের আত্মহত্যা!

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :