ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অবৈধ কয়লা কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দেওলী গ্রামে গড়ে ওঠা একটি অনুমোদনহীন কয়লা উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানাটি সিলগালা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মালিক পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

.

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে যৌথবাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন।

.

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটি কোনো ধরনের পরিবেশ ছাড়পত্র বা সরকারি অনুমোদন ছাড়াই কয়লা উৎপাদন করে আসছিলো। এতে আশপাশের এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করা হয়।

.

অভিযান শেষে মালিক পক্ষকে ৭ দিনের মধ্যে কারখানার সকল যন্ত্রপাতি ও মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

.

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “পরিবেশ বিধি লঙ্ঘন করে কেউ অবৈধভাবে শিল্প-কারখানা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদির বিধিনিষেধে বিঘ্নিত ১৩৯ ফ্লাইট, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে অবৈধ কয়লা কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :