ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিনিয়োগ সেমিনারের তথ্য

বাংলাদেশে ৭১.৬ শতাংশ ব্যবসা বাড়াতে চায় জাপানি কোম্পানি

বাংলাদেশে ব্যবসায় নিয়োজিত প্রায় ৭১.৬ শতাংশ জাপানি কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়। ‘বাংলাদেশে হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক ওয়েবিনারে গতকাল এ তথ্য জানানো হয়। বাসসইউএনআইডিও আইটিপিও টোকিও এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) সঙ্গে জাপানে বাংলাদেশ দূতাবাস ওয়েবিনারের আয়োজন করে। ১০০টির বেশি জাপানি কোম্পানি ওয়েবিনারে অংশ নেয়। ওয়েবিনারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি নীতিগত প্রণোদনার সুযোগ নিয়ে বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য জাপানের তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং দক্ষ মানবসম্পদের পরিপ্রেক্ষিতে জাপান বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় দেশ। তিনি বলেন, জাপানে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য জাপানি বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

বিএইচটিপিএ’র ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আজিজুল ইসলাম ‘হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন।

বঙ্গবন্ধু হাইটেক পার্কে জাপানি বিনিয়োগকারী কোম্পানি বিজেআইটি ইন্টারন্যাশনালের সিইও মাসাকি হোরিকাওয়া বাংলাদেশে ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন।

জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ’ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন এবং এতে উল্লেখ করেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশকে ব্যবসার জন্য একটি প্রতিশ্রুতিশীল দেশ বলে মনে করে। সর্বশেষ জেট্রো জরিপ অনুসারে, ৭১.৬ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়।

জাপানে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক জাপানি বিনিয়োগকারীদের কাছে দূতাবাসের সহায়তা পরিষেবাগুলো ব্যাখ্যা করেন। ইউএনআইডিও আইটিপিও টোকিওর ইকুই তোশিনাগা অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

বিনিয়োগ সেমিনারের তথ্য

বাংলাদেশে ৭১.৬ শতাংশ ব্যবসা বাড়াতে চায় জাপানি কোম্পানি

আপডেট টাইম : ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :