ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফেসবুক ব্যবহারে বাংলাদেশ শীর্ষ তিন দেশের তালিকায়

বিশ্বে ফেসবুক ব্যবহারকারীদের শীর্ষে উঠে এসেছে তিনটি দেশ, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। অন্য দুটি দেশ হলো- ভারত ও ফিলিপাইন। গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ২০০ কোটি মানুষ একবারের জন্য হলেও ফেসবুকে প্রবেশ করেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছে ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের মানুষ। ২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা (ডিএইউএস) ১৯৩ কোটি ছিল বলে মেটার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে গত বছরের ডিসেম্বরে এ সংখ্যা ৪ শতাংশ বা ৭ কোটি বেড়েছে।

মেটা বলছে, মূলত তিন দেশ- ভারত, ফিলিপাইন ও বাংলাদেশে ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। এর পাশাপাশি ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউএস) তালিকাতেও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ শতাংশ বেড়েছে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ২০২৩ সালে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষতার বছর’। আমরা আরও শক্তিশালী ও গতিময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছি। মার্ক জাকারবার্গ আরও বলেন, মাঝের স্তরের ব্যবস্থাপনা বাদ দেওয়ার জন্য কাজ করছে মেটা। একই সঙ্গে প্রকৌশলীদের আরও ফলপ্রসূ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়েও কাজ চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

error: Content is protected !!

ফেসবুক ব্যবহারে বাংলাদেশ শীর্ষ তিন দেশের তালিকায়

আপডেট টাইম : ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :