ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ডঃ যশোদা জীবন দেবনাথের আয়োজনে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ডঃ যশোদা জীবন দেবনাথের আয়োজনে শনিবার বিকেল চারটায় কোতায়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলমের সভাপতিত্বে স্থানীয় যশোদা জীবন দেবনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ১২০০ পরিবারের মধ্যে শাড়ী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জি, ফারুক হোসেন, পৌর মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী সাংগঠনিক সম্পাদক আবু নাঈম , দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার প্রমূখ । এ সময় স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদাসীনতায় মরছে কৃষকের ৮০ বিঘা ইরি ধান উক্ত বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে। বিএনপি - জামায়াতের শাসনামলে দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের অবাধ বিচরণ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করা হয়। আজ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। পরিশেষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক...
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ডঃ যশোদা জীবন দেবনাথের আয়োজনে শনিবার বিকেল চারটায় কোতায়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলমের সভাপতিত্বে স্থানীয় যশোদা জীবন দেবনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ১২০০ পরিবারের মধ্যে শাড়ী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জি, ফারুক হোসেন, পৌর মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী সাংগঠনিক সম্পাদক আবু নাঈম , দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার প্রমূখ ।
এ সময় স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে। বিএনপি – জামায়াতের শাসনামলে দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের অবাধ বিচরণ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করা হয়। আজ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।
পরিশেষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।