পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়ালচামটের নন্দলয়ে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এতে প্রায় ১২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ সাহা তনু, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, স্থানীয় বাসিন্দা হারু সাহা, ধীমান পোদ্দার ননীগোপাল বিশ্বাস, সাংবাদিক মূইজজুর রহমান রবি , সুজিত রায়, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ব্যাপারে নন্দলালয়ের কর্ণধার বিশ্বজিৎ সাহা তনু বলেন প্রতি বছরের ন্যায় ঈদুল আযহা ঈদুল ফিতর ,শারদীয় দুর্গাপূজা সহ অন্যান্য যেকোনো সামাজিক অনুষ্ঠানে আমি যেভাবে আনন্দ উদযাপন করি আমি চাই আমার মা ভাইয়েরা সেভাবে আনন্দ উদযাপন করুক। সে কারণে সারা বছরব্যাপী আমার ক্ষুদ্র এ উদ্যোগ থাকে। এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সর্বস্তরের জনগণের আশিবাদ ও দোয়া কামনা করেন।
উল্লেখ করা যেতে পারে নন্দলয়ের উদ্যোগ প্রতিবছরই ঈদুল ফিতর ও ঈদুল আযহা তে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 

























