ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জেলা পরিষদ সদস্যকে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

ফরিদপুরের সদরপুরে জেলা পরিষদের সদস্য মোঃ এখলাছ আলী ফকিরকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভির রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সদরপুর থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের জলিল মাতুব্বরের ছেলে মুরাদ মাতুব্বর (৪২), ও যাত্রাবাড়ি গ্রামের আমানত তালুকদারের ছেলে সজিব তালুকদার (২৫)।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, ঘটনার পর থেকে দোষীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্ট অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত (২৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে উপজেলার পূর্ব শৌলডুবী গ্রামের মজুমদার বাজারে এক সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. এখলাস আলী ফকিরের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম ও তার গাড়ি ভাংচুর করে টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজ লুটে নেয়।
আহত এখলাস আলী ফকির বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপালে ভর্তি আছেন।
কৃষ্ণপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের মধ্যে বিরোধ চলে আসছে। জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের সমর্থক হওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করছে স্থানীয়রা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

error: Content is protected !!

ফরিদপুরে জেলা পরিষদ সদস্যকে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

আপডেট টাইম : ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
মুকুল বোস, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :