ফরিদপুরের সদরপুরে জেলা পরিষদের সদস্য মোঃ এখলাছ আলী ফকিরকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভির রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সদরপুর থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের জলিল মাতুব্বরের ছেলে মুরাদ মাতুব্বর (৪২), ও যাত্রাবাড়ি গ্রামের আমানত তালুকদারের ছেলে সজিব তালুকদার (২৫)।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, ঘটনার পর থেকে দোষীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্ট অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত (২৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে উপজেলার পূর্ব শৌলডুবী গ্রামের মজুমদার বাজারে এক সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. এখলাস আলী ফকিরের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম ও তার গাড়ি ভাংচুর করে টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজ লুটে নেয়।
আহত এখলাস আলী ফকির বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপালে ভর্তি আছেন।
কৃষ্ণপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের মধ্যে বিরোধ চলে আসছে। জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের সমর্থক হওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করছে স্থানীয়রা।