ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত

“ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৪ উদযাপিত হয়েছে। ১১ মার্চ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ইলিশ মাছ সংরক্ষণে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়।

সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন সারমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

জেলা খামার ব্যবস্থাপক শবনম মুস্তারীর সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। এ সময় গণসচেতনতা মূলক বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, ওসি তদন্ত আনিসুর রহমান সহ উপজেলার মৎস্য চাষী জেলে, বীর মুক্তিযোদ্ধা, এবং গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভায় উপস্থিত জেলেরা আগামী ১৭ মার্চ পর্যন্ত জাটকা না ধরার অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ১০ ইঞ্চির কম ইলিশ জাটকা হিসেবে ধরে নেয়া হয়। প্রতি বছর ইলিশ মাছ থেকে আয় হয় ২৮ হাজার কোটি টাকা। তিনি এই মৎস্য সম্পদ রক্ষার্থে আগামী নভেম্বর পর্যন্ত জাটকা নিধন না করার জন্য জেলে এবং সকলের প্রতি প্রতি আহবান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

error: Content is protected !!

ফরিদপুরের সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :