ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রাথমিকে আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে

-ছবিঃ প্রতীকী।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে। শিগগিরই এ বিষয়ে বিক্তপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এর আগে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ খালি থাকা সাপেক্ষে নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় ডিপিই। সেই পরিপ্রেক্ষিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় অধিদফতর। এ বিষয়ে অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে পদসংখ্যা কিছু কমতে পারে। পদের বিষয়টি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা ডাকা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন চেয়েছিল অধিদফতর। তবে পদসংখ্যা কিছুটা কমতে পারে। বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা হবে। এরপর পদসংখ্যার সঠিক তথ্য জানানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

প্রাথমিকে আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে

আপডেট টাইম : ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :