ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ফরিদপুর সফর

প্রধান বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী আজ রবিবার ফরিদপুর সফর করেন। এ উপলক্ষে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগ ও সংগঠনের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে  বার ভবনে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জজ  আকবর আলী শেখ, স্পেশাল জেলা জজ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ (১) অশোক কুমার দত্ত,অতিরিক্ত জেলা জজ( ২) শিয়াবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী প্রমূখ।
মতবিনিময় সভায়  প্রধান বিচারপতি তার বক্তব্য বলেন যে বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।  বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয়  তাহলে আইনজীবীরা হবে বাম হাত।  বিচারকার্য দূর্বল হলে রাষ্ট্র দূর্বল হবে।  তিনি আরো বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমান মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশী নিস্পতি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রত্যেক জেলায়    বিচার  প্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায় কুঞ্জ” প্রতিষ্টার উদ্যোগ নিয়েছেন যা  ইতিমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে গেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।  তিনি ফরিদপুর বার ভবনের উন্নয়ন, ও জজকোট থেকে ম্যাজিস্টেট কোটের মধ্যে যোগাযোগের জন্য ওভারব্রিজ নির্মানের যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভার পূর্ব ফরিদপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগনের সাথে  চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের সম্মেলন কক্ষে জেলা জজ  আকবর আলী শেখের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  প্রধান বিচারপতি ন্যায়, নিষ্ঠার সাথে বিচারকার্য পরিচালনা ও মামলার জট কমানোর উপর তাগিদ দেন বলে জানা যায়।
 উল্লেখ, প্রধান বিচারপতি আজ পৌনে দশটায়  সড়ক পথে ঢাকা হতে ফরিদপুর সার্কিট হাউসে আগমন করেন । পরবর্তীতে তিনি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের  জন্য “ন্যায় কুঞ্জ” ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও বৃক্ষ রোপন করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য: প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

error: Content is protected !!

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ফরিদপুর সফর

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :