ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ৭ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

-ছবিঃপ্রতীকী।

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার পশ্চিম কুড়াপাড়া গ্রামে ৭ বছরের এক কন্যা শিশু প্রতিবেশী গনী মোল্লা (৬৫) কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয়েছে। মঙ্গলবার ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে নিজ বাড়িতে শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়।

জানা যায়, ৭ বছরের ওই কন্যা শিশুটি সকাল ৮টার দিকে স্থানীয় মক্তবে পড়তে যায়। দুই ঘন্টা পর সকাল ১০টার দিকে সে মক্তব থেকে বাড়িতে ফিরে। সে সময় শিশুটির মা ইয়াসমীন তার এক বছরের শিশু সন্তান আবু দাউদকে ঘুম পাড়াচ্চিল। শিশুটির মা তাকে ঘরের থালা বাসন ধুতে নিজ বাড়ির টিউবয়েলে পাঠায়। তখন প্রতিবেশী গনী মোল্লা শিশুটিকে ধরে নিয়ে টিউবয়েলের পাশে গোসলখানায় নিয়ে ধর্ষণের চেষ্টা এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে।

শিশুটির চিৎকারে তার মা ইয়ামীন ঘর থেকে বের হয়ে গনী মোল্লাকে বাধা দিয়ে শোর চিৎকার করলে গনী মোল্লা ইয়াসমীনের পিঠে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিম পরিবার পাংশা হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) দপ্তরে যান। সেখানে ওসিসি’র প্রোগ্রাম অফিসার ইমন আরেফিন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার দিয়ে ভিকটিমের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাসহ আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দাপ্তরিক পত্র প্রেরণ করেন। একই দিন দুপুরে ভিকটিম পরিবার পাংশা মডেল থানায় ঘটনার বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।

জানতে চাইলে পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম ও সাবেক কাউন্সিলর আব্দুল আলিম ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ

error: Content is protected !!

পাংশায় ৭ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :